মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জেলেদের কাছ থেকে সরাসরি সংগৃহীত মাছ সাশ্রয়ী মূল্যে এবং শতভাগ হাইজেনিক উপায়ে দেশব্যাপী সরবরাহ করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।

সামুদ্রিক ও উপকূলীয় মাছের স্বাদ ও পুষ্টিগুণ অতুলনীয়। আধুনিক প্রযুক্তির কল্যাণে সুন্দরবনের এই খাঁটি স্বাদ সরাসরি ভোজনরসিকদের খাবার টেবিলে পৌঁছে দিতে আত্মপ্রকাশ করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সুন্দরবন ফিশিং’।